প্রিয় আমি
যদি মনে করো এসেছি আমি
সুগন্ধী ফুলের সৌরভ মেখে,
ঝলমলে সময়ের টানে
কিঞ্চিৎ উৎসাহ ঘোরে।
তবে বুঝে নাও প্রকৃতি,
জীবনের আগে জন্মেছে অনি
রবে মরণের পরে।
মাঝখানে বড়জোর লেনদেন স্বাক্ষর
যাবে কিছু নখ-চুল ঝরে।
যদি ধরে নাও ধর্মের মোহে
মিলে যাবে মিথ্যের মোহনায়,
বিষণ্ণ বাঁধা ভেঙ্গে বীর হবো আমি
সত্য সরাবে অভিষিক্ত করে
নিশ্চিত তুলে নেব শুদ্ধ সততায়।
যুগান্তে কান পেতে যদি রও তুমি,
তবু শুনবেনা বুকে মোর
আঘাতের প্রতিফলে মর্মর ধ্বনি।
বিশ্বাসে সত্য ঐশী বাণী,
তুমি জেনে নাও জাহ্নবী
আমাতেই জন্ম প্রাণ প্রিয় আমি।
Photo: Annette Sousa