বাঁধতে চেয়েছি
নিশ্চিত নির্ভুল ছুটে চলি
অন্তিম মিলন মোহনায়;
জানি দেখা হবে ঠিক গোধূলির আগে,
নিড়ে ফেরা পাখির পালকে লেগে থাকা
মৃয়মান আলোর মায়ায়।
নিস্পাপ আবেগের লাগাম টেনে
গোপন করা জঘন্যতম অন্যায়।
তবু, অবাধ্য আকর্ষণের বিষ্ময়-চপলতা
আমি বাঁধতে চেয়েছি বিশ্বাসের বাহুডোরে।
সংসার পৃৃৃথিবীতে বন্ধুর নামে কিছু পরাজিত
ভীরু কাপুরুষ হয়তো নিয়মিত ভেবে নেয়
পুুুুরোনো হচ্ছে আমাদের ভালোবাসা মেঘ।
ওরা নিজেদের মতকরে মনে করতেই পারে,
সময় স্রোতে ভেসে যাবে আমাদের ভালবাসা
সূদুর শূন্যতায়।
কিন্তু আমিতো জ্বেলেছি নিজে – ❤
তোমার তৃষ্ণার্ত শুষ্ক চোখের কোনে
জ্বলজ্বলে এক ফোঁটা দিব্য আগুন 🔥
Photo: Sharon McCutcheon