বিশ্বাস বিষ
পানশালা পেয়ালায় প্রাণপণ খুঁজি
প্রেমিকার প্রসন্ন পরশ,
ওরা দেয় কিছুটা ঝাঁঝালো তরল
আর অনুভূতি কর্কশ।
আমার বন্ধ জানালায়
উল্টো ঝুলে দোলা খায়
বিশন্নতার অস্পৃশ্য বাদুড়ের দল।
রক্ষিতা রাত মহড়ায় মশগুল
যমালয় যাত্রার আয়োজন,
বিশ্বাস বিষ ধমনীতে বয়
মৃত্যুর মহা প্রয়োজন।
সিলিংএ আমার ডানা ঝাঁপটায়
ইলেক্ট্রিক পাখা, ঘোরে বন্ বন্
বাঁধা পড়ে গেছে আমারি মতো
সে তো উড়বেনা আমরণ।
অনি বলেছিলে,
“স্বপ্ন দেখতে লাগেনা কিছুই
লাগে কিছুটা সময়”,
স্বপ্ন সারথি হয়েছো তুমিই
ভয় গুলো করে জয়…!

Photo: Дарья Яковлева & annca