ভালোবাসি প্রকৃতি
কত ফুল ফোটে কত ফুল ঝরে
রেখে যায় মায়া,
কত চোখ হাসে কত জল কাঁদে
হিয়া খোঁজে ছায়া।
কত পাখি ভাসে স্বপ্নেতে ওড়ে
মেলে ধরে ডানা,
কত পাপী সাজে জ্বালা নিয়ে বাঁচে
করে ভূল চাওয়া।
মিথ্যেরা হাসে সত্য পোড়ে
হয় খাটি সোনা,
ঠিক ঠাক কাটা ঘোরে
নেই কভু থামা।
যায় পার হয়ে যায় জীবনের ক্ষণ
রাহুগ্রাসে লুপ্তকি পবিত্র মন?
লিপ্সিত হায়নার ক্ষুধাতুর বন,
হাতছানি দেবে শত পার্থিব ধন,
লোলুপ পিপাসায় ভেংগোনাকো পণ।
তৃষ্ণার জল হবো, হবো সম্বল
ভালোবাসি প্রকৃতি, প্রেম তারি ফল।
লোভাতুর যদি প্রাণ
ভয় পায় ডাকে,
সংশয় ছিঁড়ে প্রিয়া
হাত রাখো হাতে…।।
Photo: Pixabay