ভয়ের ভুলে
ভুল মানুষে ঠাসা
ভুল সমাজের ভিড়ে,
স্রোতের টানে হারাবেতো
ভুল নিয়মের ঘোরে?
যেওনাকো হারিয়ে শুধু
মিথ্যে ভয়ের ভুলে,
আস্থা রেখো নিজেতে তুমি
ভালোবেসে অন্তরে।
কান্না যদি দেয়গো উঁকি
শীতল মনের কোণে,
(ভেবোনা please)
পরজনমে ফিরেপাবে ঠিকি
যেথায় গিয়েছো ফেলে।
যদি নাইবা থাকে দেহখানা মোর
সস্তা পোশাক জুড়ে,
তবু নিঃশ্বাসের এই উষ্ণতাটা
রইবে পথ চেয়ে… :'(
Photo: Samuel Zeller