মগজের গভীরে
আমি জেনে-শুনে-বুঝে
বিষ ভালবেসে, জীবনের লোভে,
স্নেহ-স্বযতনে, (আর) কিছু অভিমানে,
মগজের গভীরে নীল গহীনে,
বিশ্বাস বীজ বুনি নিশ্চল ধ্যানে।
প্রার্থনা নিনাদের নিশ্চুপ ঘ্রাণে
বাঁচে দেবী সাধকের পরাহত প্রাণে।
সময়ের দাস আমি প্রেমে লুটোপুটি,
ভুলে ভরা সঠিকেরে করি ভ্রুকুটি।
অধরা নিয়ে পাসে সুখী খুনসুঁটি,
উপেক্ষার ক্ষরতাপে পুড়ে পুড়ে খাঁটি,
লাভা হ্রদ বুকে ধরে উন্মাদ ছুটি।
Photo: Sketchepedia