মহাকালের ডাক
যায় গোনা যা কিছু সংখ্যার অংকে,
তাই নিয়ে থাকি আমি ফুরোনোর শংকে।
দমে দমে প্রতি দমে, নিদারুন আয়ু কমে।।
আধেক চলে গেছে ছলাকলা গল্পে,
আরক’টা শ্বাস বাকি ক্ষণিকের অল্পে।
সুখ খোঁজা বোকামো, তাই সুখী খুঁজি সল্পে।।
প্রিয়তমা যেওনাকো ফেলে মোরে একলা,
কষ্টের ভাগ নেবো সুখ এক পশলা।
কি এমন যায় আসে পদ্ম বা শাপলা,
একসাথে পাড়ি দেবো বাকি পথ অরলা।।
ধুক ধুক হৃদ নাচে সুমধুর ছন্দ,
সহসা থেমে যাবে কি ভালো কি মন্দ।
ইহলোক দরজা করতে বন্ধ,
মহাকাল ডাকে ঐ আহাকি আনন্দ!!!
Photo: Everton Vila