মেটাফোর জ্বলে
আমার অনেক কথার কাব্য বেকার
শুন্য থালার নিঃসংকল্প উপবাসে;
কবিতার খাতা আর মস্তিষ্ক কোষে
ফিউশন চলে লোলুপ ছন্দে – বাস্তব বিলাপে;
রাজটিকা মাঝে ক্ষোভ মেটাফোর জ্বলে।
নগ্ন অন্যায় সব প্রকাশ্য দিনালোকে
নির্লিপ্ত হাসে, নাচে-গায়-হাঁটে-ছোঁটে
সামাজিক সভ্য ঘাড়গুঁজে চলে।
ধার্মিক মনামার আড়মোড়া কাটে
আয়েশি ভাতঘুম আহ্লাদ-আদরে,
বাড়ে-ভুল পাকে-চুল সুখ-স্বপ্নে
স্খলিত বীর্যের মৃত-শীতলে।
বিবেকের সাদা বক কারবারি প্রেমে,
পরিবারে বারবার উষ্ণতা খোঁজে।
Photo: IMustBeDead