যাব তার সাথে
হ্যা, আমি যাব তার সাথে,
যে পাগল – মেনে নেয় পরিহাস অস্ফুট হেসে;
অদৃষ্ট অষ্টকে অভিসার তরে।
আছি আমি, আছি তার পাশে,
যে নারী- নিঃশেষে উদাসীন একা দাঁড়িয়ে;
নির্ঘুম বহূকাল ক্লান্তির কপালে।
রই তবু, রই তারি কাছে,
এই- হৃদয়ের অধিকার করে আছে যে;
স্বার্থের সমাধি পুণ্যের প্রাসাদে।
দেই ফুল, দেই আমি দেবী চরণে,
হায়- অপচয় প্রেম যার প্রকৃতির খেয়ালে;
সিঁদুরের লাল ডোবে রক্তের মিলনে।
Photo: Sean Pierce