লাশের প্রাণ
চিনতে পারো আমায় সোনা?
আমি, অল্প সুখে মাতাল প্রায় সেই আনাড়ি;
যাকে বকতে ভীষণ করতে শাসন হতে বস্তুবাদী।
দেখো চেয়ে লক্ষী বাবু,
আমি, অভিমানে পালিয়ে যাওয়া সেই ছেলেটি
যার কাঁপত না ঠোঁট শুধরে দিতে ভূল তোমারি।
শোনো প্রিয়া একটু শোনো,
আমি, সাধারনের চেয়ে সাধারন সেই জুয়াড়ি;
যে হারার লোভে নেশায় পড়ে ধরতো বাজি।
চাটাই মোড়া লাশের প্রাণের ধূসর ঘ্রাণে,
আমি তোমার সেই বিবাগী;
প্রতিক্ষণে প্রতিক্ষাতে গুমরে কাঁদি-
তোমার হাতের রক্ত গোলাপ করতে সাথী।
Photo: Pixabay