শান্ত বিরহ
তোমারো আঘাতে ছিন্ন ওগো হৃদয় বীণার গান
সেখানেই আজো থেকে থেকে বাজে প্রেমসুর অম্লান।
কত কথা ছিলো বাকি – শোনাতে তোমারে সখি,
নির্বাক স্বরে নির্ঝর কাঁদে – নীল বেদনার পাখি।
যে পথে হেটেছি মোরা, তার বেলীমালা ছিলো ত্রাণ,
হয়কিগো হায় কিছুতেই তবু সে পথের অবসান।
যে ছবিখানি একেছিলে তুমি মরুবক্ষেতে ধরি,
সে মরীচিকা নয় ঈশ্বর জানে, জানে ও মাতৃধরণী।
নয়নে ঝরিছে বারি, তবু হয়নাতো অভিমান,
শান্ত বিরহে ওগো বার বার মরে সঁপে দেওয়া মৃতপ্রাণ।
Photo: Andreas P.