শ্বেত সংকল্প
অভিযোগ অনুতাপ
করি আমি বোকা যে,
দুঃক্ষের চাষাবাদ
অন্তর আড়ালে।
সাক্ষী যদি ডাকি
এক বুড়ো বট গাছ,
কেঁদে যাবে নিরবে সে
শেষ ক’টা দিন মাস।
ঝিল জলে ছায়া নামে
সন্ধ্যের গন্ধে,
পার্কের ছাতা হাসে
মিলনের ছন্দে।
নাগরিক যানজটে
তিক্ত চারপাশ,
কেন দ্রুত বাড়ি ফেরা
যুগলের হাঁসফাঁশ।
স্বপ্ন বেশী ছিলো
অল্পই গল্প,
আশাতেই বুক বাঁধে
শ্বেত সংকল্প।
Photo: Dzmitry Tselabionak