সনাতন সুন্দরে
সহস্র শতকের শুরুতে
নয়তো আরো কিছুকাল পূর্বে,
যুগলে ছিলেম মোরা পৃথিবীর প্রান্তে।
অথবা অনীল অতলে শৈবাল ছাওয়া ঘরে
বুনেছি মায়ার কাতা – স্বপ্ন সারথি করে।
চলেছি সাহারায় তপ্ত মরীচিকায় ভেসে আর,
তিব্বতে শুভ্র তুষারে রয়েছি পরস্পরের উষ্ণতায়।
আবার হয়েছি দগ্ধ দানবীয় দাবানলে,
শান্ত সমাহিত সুপ্তি সভ্যতার বিলোপে
ধরণীর গভীরে কৃষ্ণকায় ফসিলের রুপে।
যুগ থেকে যুগে যুগান্তরে নক্ষত্রের গতিপথে
আমরাই জ্বালি আলোকবহ্নি আপন পাঁজরে ধরে।
সত্তা মোদের অনাদির আদি অক্ষয় অব্যয়ে,
চিরন্তন মোরা প্রকৃতির সাথে সনাতন সুন্দরে!❤
Photo: Pixabay