সে
তমসাচ্ছন্ন সুদীর্ঘ বন্ধুর পথে, আপন অস্তিত্বে
যখনি হারিয়েছি দিক আমি হতাসার প্রান্তরে,
আলো হাতে সে – দেখিয়েছে জীবন-জয়ন্তী,
শুনিয়েছে সত্যের ডাক সঞ্চারী সঙ্গীত সুরে।
সে মুক্ত করেছে মোরে জালিয়াতি জাল ছিঁড়ে,
যেখানে মিথ্যে মোহরের মায়াময় মোহগ্রাসে –
ভয়াবহ ভয় ছিল হারানোর, ভুলো অন্ধ ঘোরে।
আমি দেখেছি ভোরের রেখা ঐ জাগ্রত চোখে।
কিনেছি নিশ্চিত অধিকার বিশ্বাস বিনিময়ে,
সে আমার অন্তিম সময়ের নির্ভয় আশ্রয় –
আমি নির্ভুল নিরাপদ ঐ নিষ্পাপ বাহুডোরে।
Photo: Lesia and Serhii Artymovych