সে আমার
কে সে, চেনোনা তোমরা তারে?
শুধু সে আমার না, সে তোমারো নয়;
সে রয় সকলের মাঝে সমান পরিমান।
সে প্রিয় প্রকৃতির প্রেম, প্রাণের প্রথম নাম।
ছোটে সে দুরন্ত প্যেগাসাসের উন্মত্ত কেশরে
বাঁচে বলিভিয়ান পর্বতমালা মেঘপুঞ্জ জলে।
সে তোমারো উনুন ঘরের নুনের প্রয়োজন;
আর আমার?–
মাঝনদী মাঝি বা কবরস্থান কোদালের দায়।
সে পত্রিকা প্রেমী প্রৌড়ের পুরু চশমার কাঁচ,
হেঁশেলের হাড়ি-চুড়ি চঞ্চল সঙ্ঘাত ঝংকার।
সে আমার হাতে হাত রাখা,
মন বেচে কেনা – অনন্ত অধিকার!!!
Photo: Jon Asato